চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে কুমিল্লার টানা সপ্তম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর এবারের আসরে পর পর টানা সপ্তম জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় কুমিল্লা।

- Advertisement -

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। রানের খাতা খোলার আগেই ফেরেন মারুফ, খাজা নাফে ফেরেন দুই রান করে। তৃতীয় উইকেট জুটিতে আফিফ-উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি।

- Advertisement -
google news follower

দু’জনে জুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ।

শুভাগত ১২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। আউট হন আফিফও। সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান তোলেন তিনি।

- Advertisement -
islamibank

শেষদিকে রাসুলি ৯ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে চট্টগ্রামকে ভালো সংগ্রহ এনে দেন তিনি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

কুমিল্লার পক্ষে তানভীর এবং হাসান আলী ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও সৈকত আলী নেন ১ উইকেট।

১৫৭ রানের লক্ষ্যে নেমে ৫৭ রান তুলতেই ৩ উইকেট হারায় কুমিল্লা। ওপেনিংয়ে নামা সৈকত আলী এবং অধিনায়ক ইমরুল ফেরেন ১৫ রান করে। জনসন চার্লসের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান।

চতুর্থ উইকেট জুটিতে ৭৬ রান করে ম্যাচটি নিজেদের করে নেয় কুমিল্লা। মোহাম্মদ রিজওয়ান (৬১) ও মোসাদ্দেক হোসেনের (৩৭) উপর ভর করে ছয় বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা।

চট্টগ্রামের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ