সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজ শিশু

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে পোনা নদীতে পড়ে একটি শিশু নিখোঁজ হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিখোঁজ শিশু কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মো. কাওসার খানের মেয়ে সিনথিয়া (৫)।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে স্রোত থাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একই দিন রাত ১২টায় উদ্ধার অভিযান শেষ করেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

- Advertisement -
islamibank

স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। পরে একই দিন রাতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেন।

তিনি আরও জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ