সীতাকুণ্ড জামায়াতের দুই নেতা চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দুই নেতাকে নগরের হালিশহর ও বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (৭ মে) ভোররাতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তাদের গ্রেপ্তার করে।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার জামায়াতে দুই শীর্ষ নেতা হলেন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রায়হান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, ৩৩ মামলার আসামি রায়হান ও ১২ মামলার আসামি নিজাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ