পটিয়ায় ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের পটিয়ায় ঘূর্ণিঝড় মােখার সুযােগ নিয়ে ঢাকায় যাওয়ার পথে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।

- Advertisement -

আটক মাদক কারবারীর নাম সাজু ইসলাম (২৫)। সে ঢাকা সিটির দক্ষিণের ৪৯ নং ওয়ার্ডের পূর্ব মােল্লার টেক সর্দার পাড়ার সাইফুল ইসলামের ছেলে।

- Advertisement -
google news follower

পটিয়া থানা পুলিশ গােপন সংবাদ পেয়ে রােববার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের কচুয়াই এলাকায় চেক পােস্ট বসায়। এসময় একটি সাদা রঙ্গের প্রিমিও প্রাইভেট কার (নম্বর ঢাকা মেট্টাে-গ-৩৪-৮১০৭) ক থামার সংকেত দিলে সেটি পুলিশকে কাটিয়ে দ্রূত চলে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। গাড়িতে থাকা আনুমানিক ৪৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক পাচারকারি সাজু ইসলামকে আটক করা হয়।

- Advertisement -
islamibank

সাজু ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ঘুর্ণিঝড় মােখার কারণে পুলিশ ব্যস্ত থাকার সুযােগ নিয়ে তিনি ইয়াবাগুলা ঢাকায় পাচার করছিলেন। ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পুলিশর উপ পরিদর্শক মােফাজ্জল হােসেন।

ওসি প্রিটন সরকার জানিয়েছেন, আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং গাড়িটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

জেএন/সঞ্জয়/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ