এতিম শিক্ষার্থীদের সাথে ফল উৎসবে পটিয়া এপেক্স ক্লাব

আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে শুক্রবার পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে আম, জাম, কাঠাল, ফাইন্নাগুলাসহ নানা মৌসুমী ফল উৎসব উদযাপন করা হয়।

- Advertisement -

পটিয়া এপেক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান এর সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন কেইপিজেড এর এইচ আর ম্যানেজার পটিয়া এপেক্স ক্লাবের ফ্লোর মেম্বার জসীম উদ্দিন।

- Advertisement -
google news follower

উদ্বোধন করেন পটিয়া এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, বিশেষ অতিথি জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাবের সেক্রেটারী এপেক্সিয়ান লেয়াকত আলীর পরিচালনা আরও বক্তব্য রাখেন মাদ্রাসার কর্মকর্তা সরওয়ার আমেরী, ক্লাব পরিচালক মোরশেদ রেজা সবুজ, মেম্বার মিডিয়া ব্যাক্তিত্ব নাফিস করিম চৌধুরী, মোসলেহ উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা সামজিক কাজের পাশাপাশি পটিয়া এপেক্স ক্লাব মানবিক যে কাজ করে যাচ্ছেন তার প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

- Advertisement -
islamibank

প্রধান অতিথি পটিয়া এপেক্স ক্লাবের গতিশীল কর্মকান্ড আরও বেশি বেশি করতে সহযোগিতার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব উদযাপন করেন।

জেএন/সঞ্জয়/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ