অভিনয় থেকে বিরতি নিচ্ছেন পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা, তিনি পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

- Advertisement -

অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন প্রায় ২৪ বছর। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের হৃদয়ে তিনি জায়গা করে আছেন। আজ মঙ্গলবার (১১ জুলাই) তার জন্মদিন। তবে এ দিনটি নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই তার।

- Advertisement -
google news follower

পূর্ণিমা বলেন, ‘এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই। আর নতুন কোনো কাজ করলে অবশ্যই আমার দর্শক ভক্তরা জানতে পারবেন।’

এদিকে বেশ কিছুদিন আগে থেকেই মিডিয়ায় কোনো ধরনের কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনো হয়নি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এখনো বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কাউকে।

- Advertisement -
islamibank

কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনো আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা নিয়মিত করে যাচ্ছি।’

অবশ্য এ মুহূর্তে পূর্ণিমার হাতে রয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

উল্লেখ্য, জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পূর্ণিমার। এরপর একে একে অভিনয় করলেন, ‌’মেঘলা আকাশ’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রী যুদ্ধ’, ‘মেঘের পর মেঘ’, ‘হৃদয়ের কথা’ সিনেমায়।

এর মধ্য দিয়ে স্থায়ী আসন করে নেন বাংলা সিনেমার দর্শকদের মনে। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল সিনেমা মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল সিনেমার মধ্যে অন্যতম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ