সুচিন্তার তথ্যচিত্র প্রদর্শনী এবার দেওয়ানহাটে

নগরের দেওয়ানহাট, পাহাড়তলী ও মনসুরাবাদে আওয়ামী লীগ সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে এক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৪ নভেম্বর) সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

- Advertisement -
google news follower

সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী বলেন, আগুন সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের দেশের স্বার্থে প্রতিহত করুন। সন্ত্রাসবাদ ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক, ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে আবার বিজয়ী করতে হবে।

সুচিন্তার এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর সাবের আহাম্মদ সওদাগর, নগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, এ বি এম লুৎফুল হক খুশী, সাইফুল, গিয়াস, বাবর, ফয়েজ খাঁন, মামুন, মানিক, আসাদ, সাহেদ, গোপাল দাস টিপু, আনিসুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ