বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার এক

চট্টগ্রামের বাঁশখালীতে একটি দেশিয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজসহ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাথারিয়ার হালিয়া পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. আবুল কাশেম। তিনি উপজেলার কাথ‌রিয়া ইউনিয়নের ৫নং ওয়া‌র্ডের নুরুল আলম ও আ‌নোয়ারা বেগ‌মের ছেলে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্প‌তিবার রা‌তে উপজেলার কাথরিয়া ইউনিয়‌নের ১নং ওয়ার্ডের হালিয়া পাড়ার বেড়ি বাঁধস্থ মুনছুরের চা দোকানের ১০০ গজ দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঝাউ বাগানে অভিযান চালিয়ে কাশেমকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আগেও একটি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে বাঁশখালী থানায় ১৮৭৮ সা‌লের অস্ত্র আই‌নের ১৯ এ ধারায় মামলা দা‌য়ের করা হয়।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ