বিদেশে নেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার

চীনে নিয়ে যাওয়া ও বিয়ের কথা বলে কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার উত্তরা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন, চীনের নাগরিক হলেন জি সেন (৫৮) ও তার সহযোগী হীরা চাকমা (২৫)।

- Advertisement -
google news follower

পুলিশ বলছে, ভুক্তভোগীর অভিযোগ চীনে নিয়ে যাওয়ার কথা বলে তাকে আটকে রেখে ধর্ষণ করে ওই দুই অভিযুক্ত। এমন অভিযোগ পাওয়ার পর চীনের নাগরিক জি সেনকে সহযোগীসহ উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ছাত্রীটি পরিবারের হেফাজতে আছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেপ্তারের পর দুজন এখন কারাগারে।

- Advertisement -
islamibank

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি সে বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। ফেসবুকের মাধ্যমে চীনের নাগরিক জে সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন হীরা চাকমা। ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে চীনের নাগরিক জে সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যান হীরা চাকমা। ওই দিন কলেজছাত্রীকে ধর্ষণ করেন জে সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে জে সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবারও ধর্ষণ করা হয় তাকে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, কলেজছাত্রীকে রোববার একটি কফি শপে নিয়ে যান জে সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চায় ছাত্রীটি। ঘটনাটি পুলিশকে জানানো হলে ছাত্রীটিকে উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ