বোলার পিটার হাস, ব্যাটার সাকিব

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

- Advertisement -

সাকিবের সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। মূলত সৌজন্য সাক্ষাত করার জন্যই সেখানে গিয়েছিল সাকিবের পরিবার। হাসের আথিতেয়তায় মুগ্ধ হয়েছেন তারা।

- Advertisement -
google news follower

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে আছেন সাকিব। তাই আপাতত পরিবারকে নিয়েই সময় পার করছেন তিনি। তবে দিন কয়েকের মধ্যেই বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে ভারতের বিমান ধরবেন বাংলাদেশ অধিনায়ক।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ