ভরিতে ১৭৫০ টাকা কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভালো মানের তথা ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ৯৮ হাজার ২১১ টাকা (ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

- Advertisement -

শনিবার (৩০ সেপ্টেম্বর) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -
islamibank

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ