রাঙ্গুনিয়ার মাদক সম্রাট অ্যালেন শামীম ধরা পড়ল নগরীতে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম প্রকাশ অ্যালেন শামীমকে (৩৬) নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

গোপন সুত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

- Advertisement -
google news follower

গ্রেফতার অ্যালেন শামীম রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অস্ত্র, মাদক ও মারামারির ঘটনার মোট ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারের তথ্য নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, শামীম এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।

- Advertisement -
islamibank

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অ্যালেন তার আস্তানায় র‌্যাব হানা দিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছিলো। সেখান থেকে কৌশলে পালিয়ে সে চট্টগ্রাম নগরীতে আত্মগোপন করে।

বৃহস্পতিবার তার অবস্থান সনাক্ত করে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় টিম রাঙ্গুনিয়া।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ