বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের আরও তিন সেনা

জাতীয় ডেস্ক

রাখাইনে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে জান্তা বাহিনীর আরও তিন সেনাসদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন।

- Advertisement -

শুক্রবার (২৯ মার্চ) রাত ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। টহলরত ১১ বিজিবি জোয়ানরা তুমব্রু বিওপিতে নিয়ে যান তাদেরকে।

- Advertisement -
google news follower

এই সীমান্তে দায়িত্ব পালন করা ৩৪ বিজিবি অধিনায়কের ব্যবস্থাপনায় তাদের ১১ বিজিবির অধীনে নাইক্ষ্যংছড়ির সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে মিয়ানমার জান্তার আগের ১৭৭ সদস্যের সঙ্গে রাখা হয়েছে। এতে পালিয়ে আসা জান্তা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৭৭ জনকে আগামী ৫ এপ্রিল বা ৭ এপ্রিলের মধ্যে ফেরত পাঠানোর যে তোড়জোড় শুরু করা হয়েছিল, পালিয়ে আসা নতুন এই তিন সেনার কারণে সেই প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে।

- Advertisement -
islamibank

বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, তারা তিনজনই সেনাসদস্য বলে জানা গেছে। আগের ১৭৭ জনের সঙ্গে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।

তবে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি পরে জানা যাবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ