ভালোবেসে আমাকে লক্ষী বলে ডাকতেন শাকিব: বুবলী

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী এখন আর একসঙ্গে থাকেন না।

- Advertisement -

২০১৮ সালে এই জুটির বিয়ের পর নানা কারণে দুজনের মধ্যে বাড়ে দূরত্ব। সেই দূরত্ব গড়িয়েছে বিচ্ছেদ অব্দি। তবে সম্প্রতি বুবলী জানিয়েছেন, তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।

- Advertisement -
google news follower

এছাড়াও শাকিব খানের সঙ্গে বিয়ের পর নানা খুঁটিনাটি বিষয় প্রসঙ্গে আলোচনা করতে দেখা গেছে তাকে।

নাগরিক নাগরিক টেলিভিশনের ঈদ অনুষ্ঠান ‘বলা না-বলা’য় অনুষ্ঠানে হাজির হন বুবলী। সেখানে শাকিব প্রসঙ্গে একান্ত ব্যক্তিগত কথা খোলাখুলিভাবে বলেছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী।

- Advertisement -
islamibank

সাক্ষাৎকারের একটি অংশে শাকিব খান বুবলীকে ভালোবেসে কী নামে ডাকাতেন—এমন প্রশ্ন করা হয় বুবলীকে।

জবাবে তিনি বলেন, “এটা তার (শাকিব) মুডের ওপর নির্ভর করে। বেশির ভাগ সময়ই বুবলী বলে ডাকতেন। কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন।

প্রশ্নটির উত্তর পাওয়ার পর স্বাভাবিকভাবে নতুন প্রশ্ন আসে, শাকিব খানকে বুবলী কী নামে ডাকতেন? তবে এ প্রশ্নের উত্তর স্পষ্ট করেননি নায়িকা।

এ প্রসঙ্গে শাকিব-বুবলীর বর্তমান সম্পর্কের অবস্থা সম্পর্কে জানতে চান নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান সঞ্চালক কামরুজ্জামান বাবু।

জবাবে বুবলী বলেন, “আমরা সময় নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল-বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি।

বুবলী আরও বলেন, “আমি কখনোই আক্রমণ করিনি, বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি। আমি চাই বীর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক।

গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ