চলে গেলেন ‘টাইটানিক’খ্যাত অভিনেতা বার্নার্ড হিল

খেলাধুলা ডেস্ক :

হলিউডের তুমুল ব্যবসাসফল সিনেমা টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন চরিত্রে ছিলেন তিনি।

- Advertisement -

সেখানে তার নাম ছিল অ্যাডওয়ার্ড স্মিথ। রোববার ভোরে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধি লু কুলসন।

- Advertisement -
google news follower

জানান, অভিনেতা বার্নার্ড হিল রোববার ভোরে মারা গেছেন। যদিও মৃত্যুর কারণ জানাননি তিনি। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন এবং ছেলে গ্যাব্রিয়েল।

অস্কারজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সেখানে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথের চরিত্রটি দারুণভাবে ফুটয়ে তোলেন বার্নার্ড। যা এখনো মনে রেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ।

- Advertisement -
islamibank

শুধু তাই নয়, লর্ড অব দ্য রিংস–এ কিং থিওডেনের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বার্নার্ড হিল।

পাশাপাশি ‘গান্ধী’, ‘শার্লি ভ্যালেন্টাইন’ এবং ‘দ্য স্করপিয়ন কিং’-এ অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ