ভাঙা হাত নিয়ে কানের লাল গালিচা মাতালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরের পর্দা উঠেছে গত ১৪ মে।

- Advertisement -

জমকালো এই আয়োজনে দেশি-বিদেশি সব তারকা তাদের ঝলমলে রূপের দ্যুতিতে আলোকিত করছেন কানের লাল গালিচা।

- Advertisement -
google news follower

বিশ্বের অন্যান্য দেশের খ্যাতিমান অভিনেত্রীদের মতো কানের নিয়মিত অতিথি ভারতের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু চালালেন বলিউডের রাই সুন্দরী। পঞ্চাশের গণ্ডি পেরোনো নীল নয়না ঐশ্বরিয়ার রূপের দ্যুতিতে ঝলমলিয়ে উঠেছে কানের লাল গালিচা।

- Advertisement -
islamibank

প্রতি বছরের মতো এবারেও ঐশ্বর্যর পোশাক ছিল সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল (লেজ) জুড়ে বিকশিত সোনালি ফুল নজর কেড়েছে সবার।

বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া নতুন কোন অতিথি নন। ২০ বছরের বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী।

এদিন ঐশ্বর্যর পোশাকে অন্যমাত্রা যোগ করল তার সাদা রঙা ফোলা স্লিভস। কম্পিটিশন সেকশনের ছবি মেগালোপলিশের স্ক্রিনিং-য়ে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া।

এর আগে, মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হয়েছেন বচ্চন বধূ। প্লাস্টার জড়ানো হাতে তাঁকে মুম্বই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা গিয়েছে তাকে। কিন্তু ঐশ্বর্যর রূপের জৌলুস আর পোশাকের অনন্য সৌন্দর্যকে ছাপিয়ে তার ভাঙা হাতে নজর গেল না কারুর।

কালো গাউনের সঙ্গে সোনালি স্টেটমেন্ট দুল। আর ক্যাটস আইলাইনার এবং বোল্ড লিপে এক্কেবারে মানানসই এই তারকা সবার মাঝে মুগ্ধতার পরশ বুলালেন। কানের রেড কার্পেটে ঐশ্বরিয়ার রূপের জাদুতে সম্মোহিত হলো সবাই।

ঐশ্বরিয়া র ব্যক্তিগত জীবন গত কয়েক মাস ধরেই আলোচনায়। অভিষেকের সঙ্গে ডিভোর্স জল্পনায় ইতি টেনে গত মাসেই বরকে বিবাহবার্ষিকীর আদুরে শুভেচ্ছা জানান নায়িকা। মেয়ের জন্মের পর থেকেই নিজের ক্যারিয়ারে রাশ টেনেছেন অ্যাশ।

তবে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত হাজির হন এই আন্তর্জাতিক তারকা। আর বিশ্বের তাবড় তাবড় তারকাদের মাঝে স্পটলাইট ছিনিয়ে নিতে ওস্তাদ ঐশ্বরিয়া। আর কেন তিনি বিশ্ব সুন্দরী, তা নতুন করে বলার দরকার নেই।

এর আগে বহুবার কানের পোশাক নিয়ে সমালোচিত হলেও চলতি বছরে ঐশ্বরিয়ার প্রথম কান লুক কিন্তু একেবারে সুপারহিট।

প্রসঙ্গত, ঐশ্বর্য রাই ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল।

তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রতিবছর কানের রেড কার্পেট মাতিয়ে রেখেছেন এই ভারত ললনা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ