বিকালে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এতে বক্তব্য রাখবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এই সংবাদ সম্মেলনের কথা ছিল। কিন্তু ড. কামাল অসুস্থবোধ করায় তা স্থগিত করা হয় ২৪ ঘণ্টার জন্য।

- Advertisement -
google news follower

ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, স্যারের (ড. কামাল) শরীর ভালো না থাকায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছিল। শুক্রবার ঐক্যফ্রন্টের পুরানা পল্টন কার্যালয়ে বিকাল ৩টায় এটি অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, সংবাদ সম্মেলনে জোট প্রার্থীদের ওপর হামলা, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, আদালত কর্তৃক কিছু প্রার্থীর মনোনয়ন স্থগিত ও নির্বাচন কমিশনের ভূমিকাসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ড. কামাল কথা বলবেন।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ