আন্দোলনে উসকানি : আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে কোন মামলায় ও কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।

- Advertisement -
google news follower

এর আগে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এরইমধ্যে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

পার্থর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ায় তাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ