যেভাবে এবং যারা পাবেন ফ্রি ৫ জিবি ডাটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

কোটা সংস্কার আন্দোলনের সংঘাতকে কেন্দ্র করে প্রায় ১০ দিন ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত ছিলেন মোবাইল ফোন গ্রাহকেরা। এতে ব্যবহার না করলেও মোবাইল ইন্টারনেটের মেয়াদ স্বাভাবিক নিয়মে কমেছে।

- Advertisement -

আর এই অব্যবহৃত মোবাইল ডাটার বিনিময়ে ৫ জিবি বোনাস পাবেন প্রত্যেক অপরেটরের গ্রাহকরা। এই বোনাস ডাটার মেয়াদ থাকবে ৩ দিন।

- Advertisement -
google news follower

রোববার (২৮ জুলাই) বিকেল ৩টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তবে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে মোবাইল অপারেটরেররা বলছে, ‘ইন্টারনেট পুরোপুরি চালুর পর কারা এ বোনাস ডাটা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল (যোগ্য), তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

- Advertisement -
islamibank

কারা পাবেন বোনাস ডাটা
গত ১৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন।

তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকরাও এ বোনাস পেতে পারেন।

অপারেটররা বলছেন, এলিজেবল বা যোগ্য গ্রাহকদের এসএমএস দিয়ে বোনাস ডাটার তথ্য জানিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তাদের ডাটা প্যাকেজটি চালু হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ