সোশ্যাল মিডিয়ায় রাতভর ছড়ানো হয় নানা গুজব!

অনলাইন ডেস্ক

রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিছিল সমাবেশের পুরোনো ভিডিও ছড়িয়ে দেয় একটি পক্ষ। দাবি করা হয়, ঢাকার রাজপথ দখলের। সেইসাথে ছড়ানো হয় নানা গুজব।

- Advertisement -

তবে, সরেজমিনে গিয়ে এমন কোন চিত্রই দেখা যায়নি।

- Advertisement -
google news follower

ঠিক একইভাবে শনিবার রাতে চলমান আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা গল্প, গুজব, অসত্য তথ্য ছড়াতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে।

ফেসবুকে শিক্ষার্থীদের রাতভর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান, শাহবাগে অবস্থান, আন্দোলনকারীদের টাকাসহ গ্রেফতার ছাড়াও অনেক গুজব প্রচার হয়েছে।

- Advertisement -
islamibank

পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে অবস্থানরত শিক্ষার্থীদের ‘৭ মিনিটে পরিস্কার’ এর পোস্টও দেখা যায়। তবে বাস্তবে এগুলোর কোনো সত্যতা মেলেনি।

গুজব-শাহবাগ ও টিএসসিতে সারারাত শিক্ষার্থীদের অবস্থান
সরকারের পদত্যাগের দাবিতে শনিবার সন্ধ্যার পরপর রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান করে মিছিল ও স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারা রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ ত্যাগ করে।

তবে রাতভর গুজব চলে, ‘শিক্ষার্থীরা শাহবাগ ও টিএসসিতে অবস্থান করছেন। সরকারের পদত্যাগের পর তারা ঘরে ফিরবে’। এমন পোস্ট দেখার পর রাত ৩টার দিকে শাহবাগ ও টিএসসিতে গিয়ে কোনো জমায়েত দেখা যায়নি।

গুজব-সমন্বয়ক সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার
রাতে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ ও আইডিতে এক হাজার টাকার কয়েকটি বান্ডিলের ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার করেছে র‍্যাব-১০।

তবে যাচাই করে দেখা যায়, যে ছবিটি পোস্ট দেওয়া হয়েছে সেটি কয়েকদিন আগে এক তরুণী একটি গ্রুপে পোস্ট দেন। পোস্টে লেখা ছিল, ‘আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম। এছাড়াও র‍্যাবও এমন কোনো অভিযানের কথা নিশ্চিত করেনি

তারকা ও ইউটিউবারদের ছবি দিয়ে ভুয়া পোস্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতভর দেশের পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ছবিসহ ভুয়া পোস্ট করা হয়।

অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ভারতীয় অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী কাজলের ছবি দিয়ে পোস্ট করা হয়।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ইউটিউবার রাফসান দ্যা ছোট ভাই -এর ছবি দিয়েও পোস্ট ছড়িয়ে দিলেও তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে তা পাওয়া যায়নি।

গুজব-রাতেই দেশ ছাড়ছেন কোটা আন্দোলনের সমন্বয়করা
বেশ কয়েকটি গ্রুপে পোস্ট দেওয়া হয়, রাতের মধ্যে দেশ ছাড়ছেন কোটা আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দেশ ছাড়তে দেবেন না। ১ দফার হিসাব বাকি আছে।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্যাক্ট চেকাররা বলছেন, শনিবার রাতভর গুজবের রাত ছিল। তবে কোনো গুজবেরই সত্যতা পাননি তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ