রাজনীতিবিদ দেশের মালিকানা দাবি করতে পারবে না: জামায়াত

রাজনীতি ডেস্ক :

রাজনীতিবিদরা দেশের সেবক, কোনো রাজনীতিবিদ দেশের মালিকানা দাবি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

- Advertisement -

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কবি, সাহিত্যিক ও শিল্পী সমাবেশে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

আমীরে জামায়াত বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা লড়াই করে প্রাণ হারিয়েছেন, তারা কোনো দলের নয়, তারা দেশের সম্পদ। গত সাড়ে ১৫ বছর বহু অন্যায় গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা এক রাতে ধ্বংস হয়ে গেছে।

কোনো স্বৈরাশাসক যাতে কোনো সাংবাদিকদের কলম থামিয়ে দিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলে পথ হারাবে না বাংলাদেশ।

- Advertisement -
islamibank

তিনি বলেন, সমাজে কিছু দুষ্কৃতকারী আছে, যারা পর্দার আড়াল থেকে আমাদের ক্ষতি করে। সমাজে যারা দুষ্কৃতকারী আছে, তাদের পরিচয় প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ