হিলি স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনীতি ডেস্ক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

- Advertisement -

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

- Advertisement -
google news follower

হিলি কাস্টসম সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারী ছুটি থাকায় আজ সোমবার একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

- Advertisement -
islamibank

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ