ফাইনালে প্রতিপক্ষ দল হিসেবে আবারও নেপালকে পেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

দ্বিতীয় সেমি-ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল নেপাল।

- Advertisement -

গতকাল রাতে কাঠমান্ডুতে নাটকীয় সেমিফাইনাল ১-১ গোলে শেষ হওয়ার পর সরাসরি টাইব্রেকিংয়ে নেপাল ৪-২ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে।

- Advertisement -
google news follower

আর সে সাথে গতবারের মতো এবারও চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

রবিবার (২৭ অক্টোবর) কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

- Advertisement -
islamibank

টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গিতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি লক্ষ্যভেদ করেন। ভারতের জালের দেখা পান মনিষা ও কারিশ্মা সিরভোইকর; অধিনায়ক আশালতা দেবির শট পোস্ট লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা গোলরক্ষক অঞ্জনা রানা মাগার।

আগামী বুধবার একই ভেন্যুতে লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্ব শুরুর পর পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে এদিনই তারা ভুটানকে গুঁড়িয়ে দেয় ৭-১ ব্যবধানে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ