বেগুন ক্ষেতের পাশে পড়ে ছিল প্রতিবন্ধী যুবকের মরদেহ

দেশজুড়ে ডেস্ক :

কুমিল্লা বুড়িচং উপজেলার আবিদপুর গ্রাম থেকে রফিক নামের এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ডাকাতের হামলায় তার মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার মো: হাবু মিয়ার ছেলে।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়।

তবে ডাকাত পালিয়ে গেলেও ওই সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রোববার সকালে পার্শ্ববর্তী বেগুন ক্ষেতের পাশ থেকে রফিকের লাশ পাওয়া যায়।

- Advertisement -
islamibank

স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। রফিক কীভাবে মারা গেছে তা এখনও জানা যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ