হালিশহরের ৪ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

অভিযানে নানান অনিয়মের দায়ে নিউ মডেল ফুডসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

- Advertisement -
google news follower

আজ সোমবার (৪ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ যৌথভাবে এ অভিযানটি পরিচালনা করে।

সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের মধ্যম হালিশহরে নিউ মডেল ফুড নামে এক বেকারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পাউরুটির মধ্যে ফাঙ্গাস থাকার পরেও নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির করার অপরাধে ৪০ হাজার টাকা, খান মেডিকেল হল নামে এক ফার্মেসিতে অধিক মূল্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, ক্যাফে আম্মাজান নামে এক রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিসহ মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণের অপরাধে ৮ হাজার টাকা এবং স্বপ্ন নীল স্টোর নামে এক বিক্রয় প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -
islamibank

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ