চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলার পটিয়া থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

গত শনিবার (৯ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আসামির নাম আমজাদ হোসেন (৪৭)। সে নোয়াখালী জেলা হাতিয়া থানাধীন পূর্ব রসুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্যটি জানানো হয়।

- Advertisement -
islamibank

এতে বলা হয়, গ্রেপ্তার আমজাদ পটিয়া থানায় দায়েরকৃত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

শনিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম জানায়, গ্রেপ্তার আসামিকে নোয়াখালী জেলার হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ