আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে গোপন সোর্সের খবরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার হয় মো. আমিন (৩৫) নামে এ আসামি।

- Advertisement -
google news follower

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রবিবার বিকেল পৌনে চারটার দিকে নিয়মিত টহল পেট্রোলিং করার সময় গোপন তথ্যের ভিত্তিতে বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে সুআইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

- Advertisement -
islamibank

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মো. আমিনকে থানায় হস্তান্তরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ