চট্টগ্রামে ছাত্র হত্যা মামলায় ছাত্রলীগ নেতা বাতেন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরের চান্দগাঁওয়ের খেয়ারপাড়া এলাকা থেকে মো. ইছমাইল হোসেন বাতেন (৩১) নামে এ নেতাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার বাতেন নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদা পাড়া এলাকার জাক্কুর বিল্ডিংয়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। সে চট্টগ্রাম নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার বাতেন চান্দগাঁও থানায় গত ১৬ আগস্ট সংঘটিত একটি হত্যা মামলার আসামি।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ