মিরসরাইয়ে সিসিটিভি ভেঙে খামারে চুরি, লুট লক্ষাধিক টাকার মালামাল

অনলাইন ডেস্ক

চুরির আগে ভেঙে ফেলা হয় নিরাপত্তার জন্য স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। বিচ্ছিন্ন করা হয় সংযোগ। এরপর দরজার তালা ভেঙে খামারে ঢুকে একে একে খুলে নেওয়া হয় ফ্যান, লাইট ও বৈদ্যুতিক তার।

- Advertisement -

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়ায় একটি পোল্ট্রি খামারে এভাবেই চুরির ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন খামারমালিক।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসানের ভাড়া নেওয়া খামারে এ ঘটনা ঘটে।

খামারমালিকের দেওয়া তথ্য অনুযায়ী, চোরের দল প্রথমে খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

- Advertisement -
islamibank

এরপর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা। এ সময় খামারের বেশ কিছু জিনিসপত্রও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী মো. মেহেদী হাসান বলেন, খামারটি ভাড়া নিয়ে এনজিও থেকে ঋণ করে পোল্ট্রি ব্যবসা শুরু করেছিলেন তিনি। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছিলেন।

বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চোরের দল হানা দিয়েছে বলে তাঁর ধারণা। চোরেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করে তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে ফ্যান, লাইট, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকায় এর আগেও পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছে। আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দুটি দোকানে ওই চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ