তরুণ অভিনেতা সানী আর নেই, সমাহিত হলেন লক্ষ্মীপুরে

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -

জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সানী। এ সময় হঠাৎ তার কাশি উঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে যায়।

- Advertisement -
google news follower

এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপর রাত তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় সানীর মরদেহ।

- Advertisement -
islamibank

বাদ জোহর সেখানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছেন নাট্য পরিচালক মাসরিকুল আলম।

তিনি জানান, গতকাল রাতে যখন কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলো তখন আমাকে জানিয়েছিলেন যে, আমার বাসায় আসবেন।

রাতে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবেন। এরপর খবর পেলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এসে দেখলাম তিনি আর নেই।

মাসরিকুল আলম বলেন, আমরা কয়েকজন মিলে উনার গ্রামের বাড়িতে এসেছি।বাদ জোহর জানাজা শেষে এখানকার গোরস্থানে তাকে দাফন করা হয়।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ