জলপথে বিপদ মিথুনের, বন্ধু সমাগমে উৎফুল্ল মীন

মেষ

- Advertisement -

আপনার কটূ কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ আপনি নতুন কোনো সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ-শান্তি বজায় থাকবে। কারো প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধি হওয়ার যোগ আছে। সকালের দিকটা ভালো চললেও বিকালটা খুব একটা ভালো নয়।

- Advertisement -
google news follower

বৃষ

পারিবারিক ব্যাপারে কোনো চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ পরিশ্রম একটু বেশি হতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারে। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনো চুক্তিতে আপনি জিততে পারেন।

- Advertisement -
islamibank

মিথুন

কোনো উচ্চাশা পূরণ না হওয়ার জন্য মানসিক যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখিন হতে পারেন। জলপথে বিপদ। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। বাড়তি কোনো খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসায় মন্দা নিয়ে চিন্তা।

কর্কট

ভ্রমণের কোনো পরিকল্পনা করতে পারেন। বাড়িতে কোনো খারাপ খবর নিয়ে চিন্তা। দাম্পত্য কলহের সম্ভাবনা। আইনি কাজ থেকে সাবধান থাকুন। ব্যবসার জন্য মূলধন সংগ্রহ। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসায় কোনো বিষয় নিয়ে ঝামেলা।

সিংহ

কোথাও পড়ে যেতে পারেন। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বাড়িতে আনন্দের কিছু ঘটতে পারে। ব্যবসার জন্য খরচ বাড়তে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভালো সময়। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে।

কন্যা

সকাল থেকে মনে একটা শান্তি অনুভব করবেন। গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার উন্নতির জন্য চেষ্টা। অর্থভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে অশান্তি হতে পারে, সতর্ক থাকুন। শুভ কাজে বাধা আসতে পারে। বাঁকা পথে আয়। কাজে বাধা। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা।

তুলা

কোনো অচেনা সুন্দর মহিলা থেকে সাবধান থাকুন। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। ভাইয়ে ভাইয়ে বিবাদ।

বৃশ্চিক

খাবারের জন্য খরচ হতে পারে। ভ্রমণে সমস্যায় পড়তে পারেন। ভাই-বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা। আজ নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ প্রফুল্ল থাকবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না।

ধনু

আজ সকাল থেকে খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তিভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ। সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে।

মকর

ব্যবসায় অর্থ প্রাপ্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ উচ্চ কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তা-ভাবনা আসতে পারে। পিতার সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা।

কুম্ভ

কাজের ভুলের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ আছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনো ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধিবলে জয়। পিতার শরীরের জন্য  চিন্তা ও খরচ বাড়তে পারে।

মীন

সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর রাগের জন্য সংসারে অশান্তি। হঠাৎ পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে উৎফুল্ল। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা কম বলবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ