কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা (৫ নম্বর ওয়ার্ড) নিমতলা এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির হাসানের ভাড়া বাসায় এক যুবক আত্মহত্যা করেছেন।

- Advertisement -

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে।

- Advertisement -
google news follower

মৃত যুবকের নাম মো. রাকিব হোসেন (২৫)। সে কুমিল্লা তিতাস থানার ঝাপুড় এলাকার অহিদুল ইসলামের ছেলে।

রাকিব ঘটনাস্থল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় অটো-রিকশা চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।

- Advertisement -
islamibank

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব ও তার স্ত্রী একসাথে ভাড়া বাসায় থাকতেন হঠাৎ রাকিবকে ছেড়ে তার স্ত্রী চলে যান। সাথে রাকিবের মোবাইলও নিয়ে যায় স্ত্রী।

স্বামী-স্ত্রীর মনোমালিন্য থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তার ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রাকিব।

এলাকার লোকজন ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ