যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া ডেস্ক :

দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ৩ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

- Advertisement -

আজ মঙ্গলবারসকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -
google news follower

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এই তিন অঞ্চলে সাময়িক ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, হঠাৎ দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় এই সময়ে নদী ও আশপাশের এলাকায় অবস্থান করা ব্যক্তি ও নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে।

সাধারণ জনগণ, বিশেষ করে নদীপথে চলাচলকারী ও নৌযান পরিচালনাকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরবর্তী নির্দেশনা এবং সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ