চট্টগ্রাম প্রেস ক্লাবে ২৯ এপ্রিল স্মরণে আলোকচিত্র প্রদর্শনী কাল

অনলাইন ডেস্ক

১৯৯১ সালের ২৯ এপ্রিল শক্তিশালী ঘূর্ণিঝড়‌ ‌‌’মেরি এন’ স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি আলোকচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

- Advertisement -

আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টায় প্রেস ক্লাবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।

স্মৃতিচারণ অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী, ভূক্তভোগী সকলে আলোচনায় অংশ গ্রহণ করবেন।

- Advertisement -
islamibank

ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও তাণ্ডবের ঘটনায় সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শণ অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদেরকে আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি আর্থিক সম্মাননা প্রদান করা হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও আলোকচিত্র প্রদর্শনী কমিটির আহবায়ক গোলাম মাওলা মুরাদ প্রেসক্লাবের সদস্য, ভূক্তভোগী ও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ