আয় তিনশ কোটির বেশি

বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দক্ষিণী যে ছবি

অনলাইন ডেস্ক

বলিউডে যখন ব্লকবাস্টার খরা, তখন ভারতজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলো দক্ষিণী সিনেমা ‘সংক্রান্তিকি ভাস্তুনম’।

- Advertisement -

যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ৬৪ বছর বয়সী সুপারস্টার ভেঙ্কটেশ দুগ্গুবতী। ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী ছবির নজির গড়েছে এটি।

- Advertisement -
google news follower

কমেডি-অ্যাকশন ঘরানার এই সিনেমায় ভেঙ্কটেশ রয়েছেন ‘ওয়াইডি রাজু’ চরিত্রে। মূল গল্প তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। ওয়াইডি রাজু একজন জাঁদরেল পুলিশ কর্মকর্তা। কিন্তু কোনো এক কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, এক হাই-প্রোফাইল ব্যক্তি অপহরণের শিকার হওয়ার পরই ওয়াইডি রাজুকে আবারও ডিউটিতে ডাকা হয়। সেই মামলা সমাধান করার দায়িত্ব তাকেই দেওয়া হয়।

- Advertisement -
islamibank

সিনেমা হলে মুক্তির পর দর্শক মাতিয়েছে বেশ। ওটিটিতে ‍মুক্তির পরও ম্যাজিক দেখায়া ‘সংক্রান্তিকি ভাস্তুনম’। কয়েকদিনের মধ্যেই এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়।

‘সংক্রান্তিকি ভাস্তুনম’র নির্মাণ ব্যয় ছিল ৫০ কোটি রুপি। মুক্তির পর দেখা যায়, বাজেটের তুলনায় ৬ গুণ ব্যবসা করেছে এই সিনেমা, যা রীতিমতো ইতিহাস গড়ে। সারা বিশ্বে এটি ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রবিপুড়ি। গল্প লিখেছেন এস কৃষ্ণ, জি আদি নারায়ণ ও অনিল রবিপুড়ি।

এতে ভেঙ্কটেশ দুগ্গুবতী ছাড়াও অভিনয় করেছেন মীনাক্ষি চৌধরি, ঐশ্বরিয়া রাজেশ, উপেন্দ্র লিমায়ে, সাই কুমার প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ