অর্থবছর শেষে দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি ডেস্ক :

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

- Advertisement -

আজ মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -
google news follower

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গত ৩০ জুন অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৬৬৩ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

- Advertisement -
islamibank

এর আগে চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ