শাহ আমানতে ৩ যাত্রীর ব্যাগে মিলল বিপুল সিগারেট ও মোবাইল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে ট্রলিতে ব্যাগ নিয়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন দুবাই ফেরত তিন যাত্রী।

- Advertisement -

তবে সন্দেহ হওয়ায় তাদের থামান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা। পরে তল্লাশি চালালে পাওয়া যায় ব্যাগভর্তি সিগারেট ও মুঠোফোন।

- Advertisement -
google news follower

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাত ফেরত তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য পাওয়া গেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওই তিন যাত্রী হলেন মোহাম্মদ শাহ্‌ আলম, মো. আরফান ও আশরাফুল ইসলাম। অভিযুক্ত প্রথম দুইজনের বাড়ি হাটহাজারী এবং অপরজনের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায়।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন যাত্রীর কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩০টি মুঠোফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইফোন, গুগল পিক্সেল ও স্যামসাং ব্র্যান্ডের মুঠোফোন। এসব পণ্যের দাম প্রায় ৬০ লাখ টাকা।

তিনজনই নিয়মিত ‘ব্যাগেজ পার্টি’র মালামাল বহন করেন এবং তিন যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে এ রকম ঘটনায় মামলার আশ্রয় নেওয়া হবে বলে সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ফের এ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে মামলা করা হবে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ