মাই টিভির চেয়ারম্যান সাথী ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ী থানার আসাদুল হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ১৮ আগস্ট) আদালত রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদন করেন।

- Advertisement -
google news follower

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, ১৭ আগস্ট তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ