সমুদ্রে ডুবতে থাকা ট্রলার হতে জীবিত উদ্ধার হলেন ৬ জেলে

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরের তীব্র ঢেউ ও স্রোতে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার পর ছয়জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

- Advertisement -

সোমবার (২৫ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -
google news follower

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২৪ আগস্ট ‘এম ভি আবুল হাশেম’ নামের ট্রলারটি ছয়জন জেলেকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়।

সোমবার দুপুর ২টার দিকে মাছ ধরে ফেরার পথে শাহপরীর গোলারচর সংলগ্ন এলাকায় ট্রলারটি তীব্র ঢেউয়ের কবলে পড়ে ডুবে যেতে শুরু করে।

- Advertisement -
islamibank

এ সময় এক স্থানীয় জেলের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। দ্রুত অভিযান চালিয়ে তারা ডুবে যাওয়া ট্রলারের ছয়জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করার পর বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এবং নদী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ