বাংলাদেশের জলসীমা থেকে ১৮ মাঝিমাল্লাকে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

- Advertisement -

রবিবার দিবাগত রাতে আরাকান আর্মিরা বাংলাদেশের জলসীমায় এসে ফিশিং বোটগুলো ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বোট মালিকরা।

- Advertisement -
google news follower

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, এব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

অপহরণের শিকার বোট তিনটি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার হাজ্বী আব্দুস শুক্কুরের পুত্র আবু তাহের, আমির হোসেনের পুত্র আলমগীর ও নুর মোহাম্মদের পুত্র আবসার উদ্দীনের মালিকানাধীন।

- Advertisement -
islamibank

সেন্টমার্টিন বাজার পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হাবিবুর রহমান খান জানান, দ্বীপের পূর্ব সমুদ্র থেকে তাদের নিয়ে গেছে। যেখানে শত-শত বছর ধরে মাছ ধরে আসছে বাংলাদেশের জেলেরা।

উল্লেখ্য, আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর এখনো ৫৬ জেলে নিখোঁজ আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ