ফের বাড়লো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকে

অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম নির্ধারণ হয়েছে বলে জানিয়েছে বাজুস।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -
islamibank

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

এর আগে, গত ২৭ আগস্ট ও ৩১ আগস্ট মূল্যবান এই ধাতুর দাম বাড়ানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ