নাইক্ষ্যংছড়িতে অ্যাসিড নিক্ষেপ স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী তোহা প্রকাশ পেটাইন্না (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

মৃত স্ত্রীর নাম জেসমিন আক্তার (২২)। সে রামু উপজেলার দক্ষিণ করলিয়া মোরা গ্রামের আলী হোছনের মেয়ে এবং গ্রেপ্তার স্বামী তোহা প্রকাশ পেটাইন্না নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

- Advertisement -
google news follower

পুলিশ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার ফোর এইচ কোম্পানির ১৫নং রাবার বাগানের স্টাফ ঘরে জেসমিন আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এর পরই তদন্ত শুরু হয় এবং শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে নারিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বামী পেটাইন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -
islamibank

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুরুল হক জানান, গ্রেপ্তারের পর আসামিকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।

তাছাড়া এ ঘটনার প্রকৃত কারণ ও আসামির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করা হচ্ছে বললেন এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ