চাকসুর চুড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বাড়ল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ২৭ হাজার ৬৩৪ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

- Advertisement -

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চবির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন।

- Advertisement -
google news follower

এতে উল্লেখ করা হয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।

১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন নেওয়া যাবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

- Advertisement -
islamibank

এতে আরও বলা হয়েছে, চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা নগদ জমা দেওয়া সাপেক্ষে রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে।

খসড়া তালিকার তুলনায় যুক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী।

কোন বিভাগে কত ভোটার
হিসাববিজ্ঞান বিভাগে ৭৯৫ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪৭৯ জন, প্রয়োগকৃত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগে ২০৮ জন, আরবি বিভাগে ৭৫৮ জন, বাংলা বিভাগে ৭৪২ জন, বাংলাদেশ স্টাডিজ বিভাগে ২৯৭ জন, ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে ৭২৬ জন, জৈবরসায়ন ও অণুজীবতত্ত্ব বিভাগে ২৭৭ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০৭ জন, রসায়ন বিভাগে ৭২৫ জন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৩৭৭ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ৫০৩ জন, ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগে ২২৭ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ১৮৮ জন, নাট্যকলা বিভাগে ২১৩ জন, অর্থনীতি বিভাগে ৯২৩ জন, বিদ্যুৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ৩৬৯ জন, ইংরেজি বিভাগে ৭৭২ জন, ফাইন্যান্স বিভাগে ৮৭৫ জন, মৎস্যবিজ্ঞান বিভাগে ১৭২ জন, জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগে ২২৬ জন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ২৮৭ জন, ইতিহাস বিভাগে ৭৯৪ জন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ৬৪৪ জন, চারুকলা ইনস্টিটিউটে ৪৭৩ জন, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে ৫১৯ জন ভোটার রয়েছে।

এছাড়াও সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটে ৩২৮ জন, আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২৪৩ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪৫১ জন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৮০০ জন, ইসলামিক স্টাডিজ বিভাগে ৭৯৬ জন, জেএনআই গবেষণা কেন্দ্র ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে ৩৪ জন, আইন বিভাগে ৮০১ জন, ব্যবস্থাপনা বিভাগে ৮৪৫ জন, মার্কেটিং বিভাগে ৭৯৬ জন, গণিত বিভাগে ৭৫৪ জন, অণুজীববিজ্ঞান বিভাগে ২৫৪ জন, সংগীত বিভাগে ১৬৮ জন, ওসেনোগ্রাফি বিভাগে ১৭০ জন, পালি বিভাগে ৪০১ জন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১৮৫ জন, ফার্মেসি বিভাগে ২৪৮ জন, দর্শন বিভাগে ৭৬৯ জন, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ২৯৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৬৬৪ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৯২৫ জন, মনোবিজ্ঞান বিভাগে ২০৫ জন, লোক প্রশাসন বিভাগে ৮৬৮ জন, সংস্কৃত বিভাগে ৩২১ জন, সমাজতত্ত্ব বিভাগে ৮৪৭ জন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ৩০৮ জন, পরিসংখ্যান বিভাগে ৭১৬ জন এবং প্রাণিবিজ্ঞান বিভাগে ৪৮৪ জন ভোটার আছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ