চট্টগ্রামে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজার ও কর্ণফুলী উপজেলার জুলধা কেইপিজেট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তাররা হলেন—উপজেলা যুবলীগের সংগঠক আমজাদ হোসেন টুটুল (৩৭), চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগ নেতা হোসাইন মামুন (৩৫) এবং শিকলবাহা যুবলীগের সংগঠক মো. দিদার।

তারা তিনজনেই উপজেলার চরপাথরঘাটা ইছানগর ও শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, ডেভিল নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে টুটুল ও মামুনকে রিয়াজুদ্দিন বাজার থেকে এবং দিদারকে জুলধা কেইপিজেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তবে গ্রেপ্তারের পরও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা জানাতে পারেনি পুলিশ। ওসি শরীফ জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ