শিশুদের নকল ওষুধ বিক্রি করে আগ্রাবাদের রোকেয়া ফার্মেসি, অতঃপর…

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানের সময় ‘ফাতিহা ফার্মা’ নামে পরিচিত রোকেয়া ফার্মেসিতে শিশুদের নকল ওষুধ পেয়েছে অভিযানিক টিম।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

- Advertisement -
google news follower

এসময় প্রতিষ্ঠানটিতে তাৎক্ষনিক ২৫ হাজার টাকা জরিমানা করে সাময়িকভাবে সিলগালা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ফার্মেসিতে শিশুদের সেবনের জন্য রাখা নকল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রস্তুতকারকবিহীন ওষুধ পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

দোকানে ইচ্ছামতো সিল বসিয়ে ওষুধের দাম বাড়িয়ে নেওয়ার প্রমাণও মিলেছে। এসব অপরাধের দায়ে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়।

এ সময় একই এলাকায় মেসার্স আবির ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ