চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন উদ্বোধন

‘বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার মাধ্যমে সুদূঢ় ভবিষ্যত নির্মাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে চারদিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন-২০১৯। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) তত্ত্বাবধানে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে সম্মেলনটি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়।

- Advertisement -
google news follower

ইফফাত বিনতে ইফতেখারের সঞ্চালনায় এবং চবি প্রতীকী জাতিসংঘ সম্মেলন-২০১৯ এর মহাসচিব ও ট্রাস্টি বোর্ড মেম্বার আমজাদ হোসেন দিনারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ।

চার দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছে মালয়েশিয়া, আফগানিস্তান, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়াসহ দেশের ৪৫টি প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থী ও ২৯ জন বিচারকসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ।

- Advertisement -
islamibank

এ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের দশটি ভিন্ন ভিন্ন পরিষদে বিভক্ত করে নির্ধারিত আলোচ্যসূচি বা কমিটি এজেন্ডার উপর সমাধানপত্র প্রণয়নের উদ্দেশ্য বিন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ, নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ সাধারণ পরিষদ -১ (DISEC), জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC), জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম (UNDP), বিশ্ব খাদ্য কার্যসূচি (WEP), বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা সংস্থা (WIPO), জাতিসংঘ নারী অধিকার কমিশন (UNCSW), জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো (UNFCCC) এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP) পরিষদগুলো চারদিনব্যাপী ২৯ জন আন্তর্জাতিকমানের সুদক্ষ বিচারকদের দ্বারা পরিচালিত হয়ে বাস্তবসম্মত ও ভবিষ্যতমুখী সমাধানপত্র প্রণয়নের লক্ষ্যে কাজ করবেন।

জয়নিউজ/নবাব/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ