পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

অনলাইন ডেস্ক

ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছ।

- Advertisement -

রোববার (২১ সেপ্টেম্বর) প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের।

- Advertisement -
google news follower

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হলেও বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন।

এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।

- Advertisement -
islamibank

প্রথম সেটে ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান।

দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন।

এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ।

সোমবার ব্রোঞ্জ পদকের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ