যাদের হাতে ট্রাম্পের নোবেল ভাগ্য!

অনলাইন ডেস্ক

চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ শুক্রবার (১০ অক্টোবর)।

- Advertisement -

কে পাবেন এই পুরষ্কার, তা নির্ধারণ করবে নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি।

- Advertisement -
google news follower

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য।

নোবেল কমিটির সদস্যরা নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত হন এবং ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবার কমিটিতে রয়েছেন —

- Advertisement -
islamibank

১. ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস:
ফ্রিডনেস কমিটির চেয়ারম্যান। তিনি মানবাধিকারকর্মী ও পেন নরওয়ের সাবেক মহাসচিব। উটোয়া হামলার পর দ্বীপটি পুনর্গঠনে ভূমিকা রাখেন।

২. আসলে তোয়ে :
কমিটির সহসভাপতি। রক্ষণশীল মনোভাবাপন্ন ও নরওয়ের কনজারভেটিভ গবেষক। ট্রাম্প সম্পর্কে তুলনামূলক সহনশীল অবস্থানে আছেন।

৩. অ্যান এঙ্গার :
৭৫ বছর বয়সি সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নরওয়ের সেন্টার পার্টির নেতা। একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতা করেছিলেন।

৪. ক্রিস্টিন ক্লেমেট:
কনজারভেটিভ পার্টির রাজনীতিক ও সাবেক শিক্ষামন্ত্রী। ট্রাম্পের সমালোচক, তিনি লিখেছিলেন—‘ট্রাম্প আমেরিকার গণতন্ত্রকে ভেঙে দিচ্ছেন।’

৫. গ্রি লার্সেন :
সাবেক পররাষ্ট্র উপসচিব ও মানবাধিকারকর্মী। নারী অধিকার সংস্থা কেয়ার নরওয়ের প্রধান ছিলেন।

ট্রাম্পের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচক।

ট্রাম্প কি নোবেল জিততে পারেন?
নোবেল বিশেষজ্ঞদের মতে, কেবল তখনই তিনি জিততে পারেন, যদি তিনি তার নীতি পরিবর্তন করেন।

কারণ বর্তমানে তিনি বিশ্বব্যবস্থাকে দুর্বল করছেন, যা নোবেল কমিটি উচ্চমূল্যায়ন করবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ