কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কেংড়াছড়ি থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে আসার পথে কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন লতা মারমা।

- Advertisement -
google news follower

পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে হ্রদের তল্লাশি করে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে।

জানা গেছে, হ্রদের পানিতে ডুবে মৃত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। তার দুই মেয়ে ও একজন ছেলে সন্তান রয়েছে। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন।

- Advertisement -
islamibank

বিলাইছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মৃতদেহ থানা হেফাজতে রয়েছে।

পরিবারের লোকজন আসছেন। পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ