বোয়ালখালীতে নিজ ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে হোসনে আরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করাকরেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গলায় ফাঁস দেয়া অবস্থায় বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

পরিবার থেকে বলা হচ্ছে,পরিবারের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত হোসনে আরা বেগম উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পশ্চিম চরণদ্বীপ আশরাফ মিয়া ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

- Advertisement -
islamibank

স্থানীয়রা জানান, হোসনে আরা বেগম দুই ছেলের পরিবারের সাথে থাকতেন। তারা পালা করে বৃদ্ধাকে খাবার দেন। তার এক ছেলে প্রবাসে রয়েছেন।

বৃদ্ধার ছেলের মো.ইসমাইল জানান, পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে মা আর বড় ভাবী ছিলেন। সকালে ভাবীর কাছ থেকে এ ঘটনা জানতে পেরেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ